তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
রেললাইন সংযোগ রাস্তা সংস্কারে উদ্যোগ নিলেন রোকন মেম্বার
খবর নারায়ণগঞ্জ.কম:
পাগলা- দেলপাড়া সড়কের পাগলা তালতলা রেললাইন সংযোগ সড়কের রাস্তা নিজ অর্থায়নে সংস্কার করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের বারবার বিপুল ভোটে নির্বাচিত ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মো: রোকন উদ্দিন রোকন।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: আলমগীর হোসেন জানান, পাগলা দেলপাড়া সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ অফিস আদালত সহ বিভিন্ন কাজে ওই সড়ক দিয়ে যাতায়াত করে যানযটে পড়ে চরম দূর্ভোগের শিকার হয়। বেশি ভোগান্তির শিকার হয় ওই সড়কে চলাচল কারী স্কুল, কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা।পাগলা রেললাইন হয়ে পাগলা তালতলা যে সংযোগ রাস্তাটি রয়েছে তা চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল, কলেজে যাতায়াত কারী ও এলাকাবাসীর দূর্ভোগ লাগবে আমরা রোকন মেম্বারকে অবগত করি এবং এই বিষয়টি তিনি গুরুত্বের সাথে অনুধাবন করেন এবং সরেজমিনে এসে তা তাৎক্ষনিক ভাবে সংস্কার করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।
এব্যাপারে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মো: রোকন উদ্দিন রোকন বলেন,রেললাইন ও তালতলা সংযোগ রাস্তাটি দিয়ে ভারী মালবাহী যানবাহন চলার কারণে রাস্তাটা খুবই নাজুক অবস্থায় রয়েছে। এলাকাবাসীর বিশেষ করে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের কথা চিন্তা করে ব্রীজের পিলার ঘেঁষে যে খালি জায়গা রয়েছে সেখান দিয়ে নিচু জায়গায় বালু ও কাচরা ফেলে ভরাট করে দিচ্ছি যাতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার মানুষ চলাচল করতে পারে।



