তাজা খবরথানার সংবাদরাজনীতিরুপগঞ্জ থানাসম্পাদকের পছন্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন; দে‌শের মানু‌ষের মু‌খে হা‌সি ফু‌টি‌য়ে‌ছেন – বস্ত্র ও পাটমন্ত্রী

রুপগঞ্জ প্র‌তি‌নি‌ধি :
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন; দে‌শের মানু‌ষের মু‌খে হা‌সি ফু‌টি‌য়ে‌ছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগেই অসংখ্য মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় বিভিন্নরকম ভাতা প্রদান করা সম্ভব হচ্ছে।”
মঙ্গলবার দুপুরে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার ব্রাহ্মনখালী এলাকায় জনতা উচ্চ বিদ্যালয় মা‌ঠে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উ‌দ্যো‌গে বর্তমান সরকা‌র কর্তৃক গৃহীত সামা‌জিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় রূপগঞ্জ ইউ‌নিয়নের উপকারভোগী‌দের সা‌থে মত‌বি‌নিময় সভা অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীবের বন্ধু উ‌ল্লেখ করে মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ব‌লেন, ‘বর্তমান সরকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব মানুষের সুবিধার জন্য সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে একাধিক কর্মসূচি হাতে নিয়েছেন। যেমন- বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা। এসব ভাতার পরিমাণও এখন বৃদ্ধি করা হয়েছে।’
অনুষ্ঠানে সভাপ‌তিত্ব ক‌রেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালাউ‌দ্দিন ভুঁইয়া।
অনুষ্ঠা‌নে অন্যান্য‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, নারায়ণগঞ্জ জেলা সমাজ‌সেবা অ‌ধিদপ্ত‌রেরর সহকারী প‌রিচালক মোহাম্মদ সোলায়মান, রূপগঞ্জ উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উ‌দ্দিন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক আব্দুল আজিজ ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুম চৌধুরী অপু, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য দীল মোহাম্মদ দিলু, উপজেলা আওয়ামীলীগের সংস্কৃ‌তি বিষয়ক সম্পাদক এম এ মো‌মেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপ‌তি ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউ‌নিয়ন আওয়ামীলীগের সভাপ‌তি ম‌শিউর রহমান তা‌রেক, রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জা‌হিদুল ইসলাম, রূপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপ‌তি আব্দুল আজিজ ও সাধারন সম্পাদক আরিফ খান জয় সহ অ‌নে‌কে।

Related Articles

Back to top button