তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ক্যান্সার ও কিডনী আক্রান্ত দু’জনের পাশে টিম খোরশেদ

প্রেস রিলিজ:
ক্যান্সার আক্রান্ত মিনারা বেগম ও কিডনি ও পক্ষাঘাত আক্রান্ত হ্যাপী আক্তারের পাশে দাড়িয়েছে মানবিক সংগঠন টিম খোরশেদ।

শনিবার ০৭ অক্টোবর টিম খোরশেদ এর পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত মাসদাইর নিবাসী মিনারা বেগমের জন্য সামান্য নগদ অর্থ ও কিডনী রোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাত গ্রস্ত পাইকপাড়া নিবাসী হ্যাপী আক্তারের জন্য একটি হুইল চেয়ার তাদের বাড়ী পৌঁছে দিয়েছে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ।

এ প্রসঙ্গে টিম খোরশেদ এর টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, অসহায় মানুষের কল্যানে আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে তাদের পাশে থাকার চেষ্ঠা আমাদের অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button