তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসিদ্ধিরগঞ্জ থানা

সিদ্ধিরগঞ্জে রশি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জে রশি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে স্বাধীন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে আটি হাউজিং এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বাধীন নেত্রকোনার খালিয়াজুড়ির কল্যাণপুর এলাকার ফুয়াদের ছেলে। সে তার পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং এলাকার ৭ নম্বর রোডের জাহাঙ্গীর মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, নিহত ওই শিশুর বাবা রাজমিস্ত্রি এবং মা গৃহকর্মীর কাজ করেন। প্রতিদিনের মতো তাকে তার নানির কাছে রেখে তারা কাজের উদ্দেশ্যে বাইরে যান। বিকেলের দিকে সে ঘরের দরজার আংটার সঙ্গে দড়ি নিয়ে একা খেলা করছিল। এক পর্যায়ে তার গলায় ভুলক্রমে ফাঁস লেগে মৃত্যু হয়।

মৃত্যুর অন্য কোনো কারণ আছে কিনা তা তারা খতিয়ে দেখছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানান তিনি।

Related Articles

Back to top button