জেলা পুলিশ সুপারের নিকট শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলার নেতৃবৃন্দ
খবর নারায়ণগঞ্জ.কম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়নগঞ্জ জেলা এর উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান সহ নেতা কর্মী ও ওলামায়ে কেরাম এর মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনের আগামী ৩০ জুলাই রবিবার দুপুর ২ টায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এর আয়োজন এর বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবরে একটি অবগতপত্র প্রদান করেছেন।
বুধবার (২৬ জুলাই) বিকাল ৩ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়নগঞ্জ জেলার নেতৃবৃন্দগণ এ অবগত পত্র প্রদান করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়নগঞ্জ জেলার কাউন্সিল সভাপতি এড. মাঈন উদ্দিন অভিযোগ পত্র প্রদান শেষে বলেন, আপনারা জানেন,আগামী ৩০ জুলাই রবিাবর দুপুর ২ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ নেতা কর্মী ও ওলামায়ে কেরাম এর
মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রনের দাবিতে শিবু মার্কেট থেকে জালকুড়ি পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল এর আয়োজন করা হয়েছে।উক্ত কর্মসূচী আমরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। তাই এ বিষটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যপারে আপনার প্রশাসনের সদয় অনুমতি ও সহযোগিতা কামরা কর একটি লিখিত অবগত পত্র জেলা পুলিশ পুপার বরাবরে প্রদান করেছি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার কাউন্সিল সভাপতি এড. মাঈনউদ্দিন, সহ-সভাপতি এড.আইবুর রোহান, সাংগঠনিক সম্পাদক এড. আল-আমীন সবুজ সহ নারায়ণগঞ্জ বার এর সাবেক সদস্যবৃন্দ।