জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
নালিতাবাড়ীর উন্নয়ন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
শেরপুর প্রতিনিধি :
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস সোমবার (১৯ জুন) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুধি সমাজ, ও গণমাধ্যমকর্মীদের সাথে সরকারের উন্নয়ন কার্যক্রম, আইন-শৃংখলা ও তথ্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক সাহেলা আক্তার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী অফিসার, খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমীন, পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী প্রমুখ।
মতবিনিময় শেষে বিভাগীয় কমিশনার নালিতাবাড়ীতে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন।

