তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে গড়জরিপা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীর গড়জরিপা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে গড়জরিপা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। গড়জরিপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল’র সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থ বছরের ১ কোটি ৪ লক্ষ ৬২ হাজার ১১ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব এমারুল জাহিদ। ইউপি উদ্যোক্তা লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোজাফর আলী, ডা. আহম্মদ হোসেন, আওয়ামীগ নেতা শাকিল আহমেদ, ইউপি সদস্য আবু বক্কর, লুৎফর রহমান। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

