জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে জনসচেতনতামূলক কমিউনিটি এ্যাওয়ারনেস সেশন অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রবরদীতে ধুমপান ও মদ্যপান পরিহার এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে ক্ষুদ্রনৃগোষ্ঠির জনগণকে সচেতন করতে কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি এ্যাওয়ারনেস সেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে) দুপুরে উপজেলার চরশিমুলচড়া কমিউনিটি ক্লিনিক ও ভেলুয়া কমিউনিটি ক্লিনিকে এ সেশন অনুষ্ঠিত হয়।
কমিউনিটি এ্যাওয়ারনেস সেশনটি আয়োজন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়-এর স্বাস্থ্য অধিদপ্তরের অধীন “লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো” অপারেশনাল প্লানের আওতায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান থার্ড আই কমিউনিকেশন। এসময় কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপ, কমিউনিটি সার্পোট গ্রুপের সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
কমিউনিটি এ্যাওয়ারনেস সেশনে বিভিন্ন ধরনের লিফলেট ও ফ্লিপচার্ট ব্যবহার করে ধুমপান ও মদ্যপানের ক্ষতিকর দিক, পরিহারের উপায় এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে করণীয় বিশেষ করে প্রসব পূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তি সময়ে মা ও নবজাতকের জীবন রক্ষায় করনীয় এবং প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব বিষয়ে আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। পরিশেষে সকল অংশগ্রহণকারীদের মাঝে ধুমপান ও মদ্যপানের ক্ষতিকর দিক, পরিহারের উপায় এবং নিরাপদ

Related Articles

Back to top button