নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের শান্তির সমাবেশ অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জে বিএনপি, জামাত, শিবিরের রাজনীতির নামে ধ্বংসাত্মক কার্যকলাপের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
শনিবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহিদ বাদল বলেছেন, আমাদের উপরে নির্দেশ যারা যেখানে অশান্তি ও বিশৃঙ্খলা করবে আমরা সেখানে শান্তির পতাকা নিয়ে যাব। এবং জনগণকে নিয়ে আমরা পটাক দিব কোন আপোষ হবে না, লড়াই হবে। এ লড়াই মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলার লড়াই। এ লড়াই শান্তির লড়াই, শান্তির পতাকা উড়ানোর লড়াই। ঢাকা বঙ্গবাজারে আগুন লাগানোর ঘটনা আমি তো শুনলাম কেউ আওয়ামী লীগকে দায়ী করে। ফিসফিস করে মানুষ বলে ওই তো অগ্নি সন্ত্রাসীদেরই কাজ, ধরে নিয়ে রিমান্ড দেন সব কথা বের হয়ে যাবে। বাংলাদেশের জায়গায় জায়গায় খালি আগুন লাগে অগ্নি সংযোগ ঘটে কারা এগুলো লাগায়। কেন এই আগুন লাগে কিভাবে লাগে। আগুন লাগিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না। ক্ষমতাচ্যুত করতে হলে ধ্বংসত্ব বন্ধ করতে হবে, ভোটের লড়াইয়ে আসতে হবে। ভোটের মাধ্যমে যদি ক্ষমতা আসতে পারেন আওয়ামী লীগ আপনাদেরকে স্যালুট জানাবে। ক্ষমতার জন্য রাজনীতি করে না মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে রাজনীতি করে। মানুষের শান্তির জন্য মঙ্গলের জন্য নেত্রী ডাক দিবেন।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল’র সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আতিকুর রহমান সোহেল, সদস্য শিখণ সরকার শিপন,১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিয়াজুল ইসলাম, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, মহানগর তাঁতীলীগের আহবায়ক চৌধুরী এইচএম শাহেদসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।