তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শামীম ওসমা‌নের সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দোয়া চাইলেন ফাইজুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ- ৪ আস‌নের সংসদ সদস‌্য একেএম শামীম ওসমা‌নের সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দোয়া চাইলেন

ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম।

শুক্রবার (২৪ মার্চ) তিনি গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ- ৪ আস‌নের সংসদ সদস‌্য শামীম ওসমা‌নের দ্রুত রোগমু‌ক্তি কামনা সহ ওসমান প‌রিবা‌রের সকল সদস‌্যদের দীর্ঘায়ু ও দোয়া কামনা করা হয় ।

ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম বলেন, এ.কে.এম শামীম ওসমান মুজিব আদর্শের সৈনিক। নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রাণ পুরুষ এবং অভিভাবক । নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীর সাহসের বাতিঘর । আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে তোলে সেজন্য নারায়ণগঞ্জ সহ দেশবাসীর নিকট দোয়া চাই।

প্রসঙ্গত, বুধবার রা‌তে পেটের ব্যথাজ‌নিত সমস‌্যার কার‌নে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন শামীম ওসমান ।

শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করে জানান, কী কারণে পেটে ব্যথা হচ্ছে তার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। হাসপাতালে সার্বক্ষনিক পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এ সময় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এর আগে, সাংসদ শামীম ওসমানের একমাত্র ছেলে ইমতিনান ওসমান অয়ন তার ফেসবুক আইডি‌তে ‌পিতার অসুস্থতার কথা উল্লেখ করে সক‌লের নিকট দোয়া কামনা করেন।

Related Articles

Back to top button