তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় সাক্ষ্য দিলেন ৩ পুলিশ কর্মকর্তা

খবর নারায়ণগঞ্জ. কম:

হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আদালতে সাক্ষ্য প্রদান করেছেন পুলিশের আরও তিন কর্মকর্তা। এ নিয়ে মোট ১৮ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে বুধবার দুপুরে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।

আদালতে স্বাক্ষ্য দেয় পুলিশ কর্মকর্তারা হলেন, সোনারগাঁ থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) কর্ন কুমার, শেখ ফরিদ ও মতিউর রহমান।
এর আগে সাকলে সকালে কড়া নিরাপত্তার মধ্যে কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। সাক্ষ্য গ্রহন শেষে কঠোর নিরাপত্তায় তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের সরকারী কৌঁসুলি(পিপি) রকিব উদ্দিন জানান, আজ তিন পুলিশ কর্মকর্তাসহ ১৮ জনের সাক্ষ্য শেষ হয়েছে। সাক্ষীরা আদালতে জানিয়েছেন মামলার বাদী জান্নাত আরা ঝর্না তাদের বলেছেন মামুনুল হক ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। এর আগে মামলার বাদী, পুলিশ কর্মকর্তা, র‌্যায়েল রির্সোটের কর্মকর্তা-কর্মচারী, যুবলীগ, ছাত্রলীগ নেতা ও স্থানীয় বাসিন্দারা তাদের সাক্ষ্য প্রদান করেছেন।

Related Articles

Back to top button