অর্থনীতিতাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শিল্পপতি সালেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন

খবর নারায়ণগঞ্জ. কম:

বিকেএমইএ প্রতিষ্ঠাতা পরিচালক, নেভী হোসিয়ারী এর প্রতিষ্ঠাতা, বিকেএমইএ’র প্রতিষ্ঠাতা পরিচালক এবং বিজিএমইএ’র সদস্য, শিল্পপতি মো. সালেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন।

সোমবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক কেএইচ মিলনসহ সংগঠনের নেতৃবৃন্দরা এ শোক প্রকাশ করেন।

মরহুম শিল্পপতি মো. সালেম বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম এর বড় ভাই।

মরহুমের প্রথম জানাজার নামাজ দুপুর ২টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত হয়।

এর আগে, সকাল সাড়ে ৮টায় রাজধানীর বাড্ডার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

Related Articles

Back to top button