তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

তৃনমুল আওয়ামীলীগ শক্তিশালী আছে বলেই আওয়ামীলীগ দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে- কায়সার হাসনাত

সোনারগাঁ প্রতিনিধি:
সারা দেশের মধ্যে সোনারগাঁয়ের সম্মেলন সবচেয়ে ভালো ও সফল হয়েছে বলে দাবি করে সোনারগাঁয়ের সাবেক এমপি কায়সার হাসনাত বলেছেন বর্তমান কমিটি তৃনমুল আওয়ামীলীগ থেকে দলকে শক্তিশালী করতে কাজ করছে যাচ্ছে। তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তৃনমুল আওয়ামীলীগ শক্তিশালী আছে বলেই আওয়ামীলীগ দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে। সে কারনে তারা তাদের বাবা-দাদার আমল থেকে যারা আওয়ামীলীগকে নেতৃত্ব দিয়ে আসছেন সে সকল নেতাকর্মী ও তার পরিবার থেকে খুঁজে খুঁজে বের করে তাদের হাতে নেতৃত্ব দেয়া হবে। প্রধানমন্ত্রী তাদের কমিটির নাম ঘোষনা করেছেন সে কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক দল পরিচালিত হবে কোন কালো টাকার মালিক ও হাইব্রিটদের দলে স্থান দেয়া হবে না। শুক্রবার (২০ জানুয়ারী) বিকেলে কাঁচপুর ওমর আলী হাইস্কুল মাঠে কাঁচপুর  ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে কাঁচপুর  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  ওবায়দুল হক মাস্টারের  সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ – ৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
মাহবুব খান ও  আব্দুল মান্নান মেম্বার এর  সঞ্চালনায়  সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডাক্তার আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, বারদী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান লায়ন  মাহবুবুর রহমান বাবুল,  কাঁচপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ ওমর,  সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা প্রমুখ।
এসময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button