জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম বকুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহুল আমিন কালাম, আরডিএসের প্রোগ্রাম ম্যানেজার তৌহিদুর রহমান।
বক্তারা বলেন, দুর্নীতি একটি সমাজ ও দেশকে পিছিয়ে নেয়। নানা দুর্নীতির কারণে সমাজ ও দেশের উন্নয়নে অন্তরায় হয়ে দাঁড়ায়। এ জন্য দুর্নীতি প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। দুর্নীতি প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণের আহবান জানান বক্তারা।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদের সোমেশ্বরীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অংশ গ্রহণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, গণমাধ্যমকর্মী, বেসরকারি সংস্থা
রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (আরডিএস) কর্মকর্তা, ব্র্যাকের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ্বসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক।

Related Articles

Back to top button