খেলাধুলাতাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
বিভিন্ন পর্যায়ে মাঠকে নষ্ট করে দেয় এলাকাবাসী-মন্ত্রী গাজী
নিজস্ব প্রতিনিধি: সামাজিক সংগঠন বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ্ব ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ঠা নভেম্বর) বিকালে দেওভোগের নাগবাড়ী মাঠে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) অনুর্ধ্ব ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)বলেন, ‘আইভী আপা এখানে একটি মাঠের ব্যবস্থা করে দিয়েছেন। নইলে আমি দেখেছি যেখানে খালি জায়গা আছে সেখানে বাড়িঘর বিল্ডিং হয়ে যাচ্ছে। মাঠ আর মাঠ থাকছে না বিভিন্ন পর্যায়ে মাঠকে নষ্ট করে দেয় এলাকাবাসী। মেয়র মাঠটিকে সুন্দর করে রেখেছেন। আমরা খেলাটি উপভোগ করেছি। এর পর শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ্ব ১৬ ও মাস্টার্স ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনা করেন।
বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি. এম. আরাফাত প্রমুখ
|
|


