তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কমিউনিটি পুলিশিং ডে’তে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা পদকে ভূষিত হলেন শ্রমিক নেতা পলাশ

খবর নারায়ণগঞ্জ.কম :
নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এর শ্রেষ্ঠ কর্মকর্তার সম্মাননা পদকে ভূষিত হলেন নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
শনিবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজীর হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করেন আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম শামীম ওসমান, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ রাজু, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রবীর কুমার সাহা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং এর প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা রাসেল।

Related Articles

Back to top button