জেলা বিএনপির শোক র্যালিতে কাশীপুর ইউনিয়ন বিএনপির মিছিল নিয়ে যোগদান
খবর নারায়ণগঞ্জ.কম :
বিদ্যুতের লোডশেডিং, জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচীতে পুলিশের গুলিতে নারায়ণগঞ্জের শাওন প্রধান সহ সারাদেশে ৫ জন নিহত এবং অসংখ্য আহত হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জে শোক র্যালি পালন করেছে জেলা বিএনপি।
সোমবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর ডিআইটি এলাকা থেকে শোক র্যালি বের করা হয়।
বিএনপির শোক র্যালিতে জেলার বিভিন্ন থানা থেকে নেতৃবৃন্দ মিছিল নিয়ে যোগদান করেন। এসময় কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর আলীর নেতৃত্বে একটি বিশাল মিছিল শোক র্যালিতে যোগদান করে।
শোক র্যালিটি ডিআইটি থেকে বের হয়ে চাষাড়া গোল চত্বরে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেজবাহউদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক আমজাদ শিকদার, ফতুল্লা থানা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং কাশীপুর ১নং ওয়ার্ড এর সভাপতি ডালিম শিকদার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, ৩নং ওয়ার্ডের সভাপতি কামাল বেপারী, ৪নং ওয়ার্ডের সভাপতি ইকবাল হোসেন, ৬নং ওয়ার্ডের সভাপতি সোহেল আব্দুল্লাহ, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফি দেওয়ান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর মোহাম্মদ আলী, কৃষক দলের দুলাল সিদ্দিকী সহ অন্যান্য নেতৃবৃন্দ।



