তাজা খবরমহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নগরীর সুরেশ প্লাজায় অগ্নিকাণ্ড

খবর নারায়ণগঞ্জ.কম :
নগরীর বিবি রোডের সুরেশ প্লাজার পঞ্চম তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দমকল বাহিনী।
শনিবার (৮ অক্টোবর) দুপুর দেড় টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক নিবাস চন্দ্র সাহা জানান, অত্র ফ্লাটের বাসিন্দা তিতাস গ্যাস কন্ট্রাক্টর শাহআলম টিপু গত ৪ দিন পূর্বে কক্সবাজার ঘুরতে যায়। এসময় ফ্লাটটি বন্ধ ছিলো। আজকে দুপুরে হঠাৎ করেই ফ্লাটে আগুন লেগে যায়। তখন পাশের ফ্লাটের বাসিন্দারা আতংকে ভবনের নিচে নেমে এসে ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, বৈদ্যুতিক সুইচ বোর্ডে লাগানো মোবাইলের চার্জার থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় সুইচ বোর্ডের থেকে সংগঠিত আগুনে খাটের তোশকে আগুন লেগে যায় এবং এসি পুড়ে যায়। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Related Articles

Back to top button