তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কাশীপুর ইউনিয়ন বিএনপিকে জেলা বিএনপির ভ্যানগার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করে চলেছি – ডালিম শিকদার

খবর নারায়ণগঞ্জ.কম :
আগামী নির্বাচনকে সামনে রেখে সক্রিয় রয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। এরই ধারাবাহিকতায় ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ন বিএনপি রয়েছে শক্ত অবস্থানে। আগামীতে নির্বাচনে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে একটি শক্তিশালী কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে কাশীপুর ইউনিয়ন বিএনপি। এর পিছনে দিনরাত নিরলস কাজ করে চলেছেন কাশীপুর ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি জাকির হোসেন ডালিম শিকদার। যিনি কাশীপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের পর পর তিন বারের জনপ্রতিনিধি। জাকির হোসেন ডালিম শিকদারের পিতা মোজাফফর আলী শিকদার, কাশীপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা। বিগত ৪০ বছর যাবৎ অত্র ওয়ার্ডে সুনামের সাথে তার পরিবার ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন।
বিগত দিনগুলোতে জাকির হোসেন ডালিম শিকদার বিএনপির সকল আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রেখেছেন। তিনি চান, দেশের আপামর সাধারণ মানুষ যেন তাদের ভোটাধিকার পায়। এছাড়াও চাল, ডাল, ভোজ্য তেল, জ্বালানী তেল সহ সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য উর্ধ্বগতির কারনে বিএনপি কতৃক আয়োজিত সকল সভা-সমাবেশে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
এ নিয়ে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, বিএনপির রাজনীতির মধ্য দিয়েই আমার রাজনৈতিক জীবনের পথচলা শুরু। সাধারণ মানুষের অধিকার আদায়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতান্ত্রিক মুক্তির লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত আমাদের সফলতা না আসবে ততদিন পর্যন্ত রাজপথে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। কাশীপুর ইউনিয়ন বিএনপিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভ্যানগার্ড হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে চলেছি।

Related Articles

Back to top button